বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :: দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, লালমনিরহাট।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে শিল্পায়ন একটি অপরিহার্য বিষয়। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় কৃষি ও প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প গড়ে তোলা গেলে এই অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য স্থানীয় সম্পদ ও মানবসম্পদকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়ন জরুরি। তিনি আরও বলেন, এই অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে শিল্প খাতকে শক্তিশালী করা সম্ভব।

‎এসময় বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রোকন উদ্দীন বাবুল। তাঁরা উভয়েই স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা স্থাপনের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

‎কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ এবং লালমনিরহাটের পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান সভায় বক্তব্য দেন। কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম শিল্পায়নের ক্ষেত্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

‎সভায় সভাপতিত্ব করেন, লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, এবং সীমান্তবর্তী বাণিজ্যকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পাঞ্চল গড়ে তোলা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com