বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরে “ঈদের তিন দিন পার হলেও মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে পিস্তল গুলি প্রাইভেটকার সহ গ্রেফতার ১ জন কোরবানির মাংস পেয়ে তৃপ্তির হাসি,বেটি-জামাইয়োক নিয়ে তৃপ্তি করে গোশতো-ভাত খামো সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবা কে? কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ১৬৯ জন বিক্রি না হওয়ায় মাটিতে পুঁতে ফেলা হলো কোরবানির পশুর চামড়া ভারতে দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু গাজীপুরের কোনাবাড়ীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, নিহত ১ গাইবান্ধায় ঈদের দাওয়াত দিয়ে ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক :: সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদ উদযাপন করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।


শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুন্সিপাড়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা রাশেদুল ইসলাম

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার , সুন্দ্রহবী, কাকিনা, চন্দ্রপু, চাপারহাট, মুন্সিপাড়াও আমিনগঞ্জ ও গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি হযরত আলী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু বক্কর সিদ্দিক জানান, কয়েক বছর আগে থেকেই উপজেলার বেশ কটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com