বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা করল ট্রাম্প

পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা করল ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ২০তম দিনে এসে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে ওয়াশিংটন। তেহরানের তেল রপ্তানির ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর আরোপিত বিধিনিষেধ যুক্তরাষ্ট্র শিথিল করতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেল মজুদ থেকেও বিশ্ববাজারে ছাড়তে পারে।

বেসেন্ট এই সপ্তাহের শুরুতে উল্লেখ করেছিলেন যে, মার্কিন প্রশাসনের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাঙ্কারগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ বজায় রাখতে সহায়তা করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com