বিজ্ঞাপন:
লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী

লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী

নিজস্ব প্রতিবেদক :: লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে পরে তা অস্বীকার করার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত চার দিন ধরে অভিযুক্ত যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী।



‎অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সিংগাদ্বার এলাকার বাসিন্দা মোঃ মঞ্জিরুল ইসলাম (২২) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক (নং-৪৫৩৩৮২০)। তিনি বর্তমানে বগুড়া সেনানিবাসে ৯ বীর মেকানাইজড ব্যাটালিয়নে কর্মরত। তার পিতা মোঃ এনামুল হক এবং মাতা মোছাঃ মর্জিনা বেগম।

‎অন্যদিকে, একই জেলার হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ মোনালিসা খাতুন (১৮)। তার পিতা মোঃ মোজাম্মেল হক ও মাতা মোছাঃ কুলসুম বেগম।
‎মোনালিসা খাতুনের পরিবারের দাবি, পারিবারিক আলোচনার মাধ্যমে উভয়ের বিয়ের সিদ্ধান্ত হয় এবং এ বিষয়ে একটি লিখিত অঙ্গীকারনামা করা হয়। সেখানে উল্লেখ ছিল যে, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল অনুমতি পাওয়ার পর চাকরির বয়স পূর্তির সাপেক্ষে উভয়ের মধ্যে বিয়ে সম্পন্ন করা হবে এবং দেনমোহর ৫ লাখ ১ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমানে অভিযুক্ত সৈনিক মঞ্জিরুল ইসলাম বিষয়টি মিথ্যা বলে দাবি করছেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেন মেয়ের পরিবার।



‎এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোনালিসা খাতুন গত চার দিন ধরে অভিযুক্ত যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন বলে জানা গেছে। তিনি দাবি করছেন, অঙ্গীকার অনুযায়ী তাকে বিয়ে করতে হবে।

‎মোনালিসা খাতুনের পরিবার জানান, লিখিত অঙ্গীকারনামা থাকার পরও যদি বিয়ের বিষয়ে অস্বীকার করা হয়, তাহলে তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
‎এদিকে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত এ ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।



‎তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত মঞ্জিরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানা,এই বিষয়ে টি আমরা পারিবারিক ভাবে বসে সমাধান করা হবে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com