বিজ্ঞাপন:
পঞ্চগড়ে মাথা ন্যাড়া ও এক মন দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ালেন মান্না

পঞ্চগড়ে মাথা ন্যাড়া ও এক মন দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ালেন মান্না

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের জগদল বাজার এলাকায় অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতির একটি ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মান্না নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এতে তিনি ধীরে ধীরে তার সমস্ত সঞ্চয় ও সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী ও সন্তানরাও তাকে ছেড়ে চলে যান।

নিজের ভুল বুঝতে পেরে আজ তিনি মাথা ন্যাড়া করে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন এবং সবার সামনে ঘোষণা দেন যে, আজ থেকে তিনি আর কখনো অনলাইন জুয়া খেলবেন না। তিনি বলেন, জীবনের বড় ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান।

এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তারা বলেন, অনলাইন জুয়ার নেশা অনেক মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে। মান্নার ঘটনার মাধ্যমে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কেউ এ ধরনের আসক্তিতে জড়িয়ে নিজের পরিবার ও ভবিষ্যৎ নষ্ট না করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com