বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দিনাজপুর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট :: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রিয়ভাবে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে।

প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর বিপরীতে মেধাবৃত্তি পাচ্ছেন ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছেন ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার জুনিয়র বৃত্তি পেয়েছেন ৫ হাজার ৬৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১ হাজার ৮১০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com