বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভাঙল যাত্রীর ৪ দাঁত রংপুরে মোমবাতি জ্বা/লিয়ে এসএসসি পরীক্ষা দিল ৮৫৪ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডি/ত মর/দেহ উদ্ধার বৈষম্য/বিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু
লালমনিরহাটে ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

লালমনিরহাটে ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময়ের নির্বাচনী দায়িত্ব পালন শেষে সহকর্মীদের সঙ্গে তাদের এই আনন্দঘন মুহূর্ত নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে চলে ভোট গণনা। গণনা শেষে ফলাফল ঘোষণার পর পাটগ্রাম উপজেলার কাউয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য গানের তালে তালে নাচে মেতে ওঠেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময়ের ডিউটির ক্লান্তি কাটিয়ে পুলিশ ও আনসার সদস্যরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ একে দীর্ঘ দায়িত্ব পালনের পর মানসিক স্বস্তির প্রকাশ হিসেবে দেখছেন। উচ্ছ্বাসে অংশ নেওয়া আনসার সদস্য জাকির ইসলাম বলেন, ফলাফল ঘোষণার পর কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উৎসাহেই তারা কিছুক্ষণ উদযাপন করেন। তিনি আরও জানান, ‘কাজ শেষ, এবার একটু আনন্দ করে বিদায়’– এমন প্রস্তাব থেকেই তারা নাচে অংশ নিয়েছিলেন। উপস্থিত আরেক সদস্য শরীফ সেই মুহূর্তটি ভিডিও ধারণ করেন।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্নও তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে তার কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com