বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে মোমবাতি জ্বা/লিয়ে এসএসসি পরীক্ষা দিল ৮৫৪ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডি/ত মর/দেহ উদ্ধার বৈষম্য/বিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ
গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা

গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খামার বল্লমঝাড় এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান। তিনি জানান, নিহত অমিতাভ চন্দ্র সুজন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মহুরী ছিলেন এবং এলাকায় সনাতন সম্প্রদায়ের পরিচিত মুখ ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়ের বরাত দিয়ে বলেন, “আজ সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তাকে আঘাত করে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে তার মৃত্যু হয়।”

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা ঘটার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা শোকাহত। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার ও ন্যায়বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com