বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী, ইসির চূড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী, ইসির চূড়ান্ত বেসরকারি ফলাফল প্রকাশ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন এসেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট, বিপরীতে ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫ ভোট বাতিল হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ভোট দেওয়ার হার ছিল ৬০.২৬ শতাংশ।

২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফলে দেখা গেছে:
বিএনপি এককভাবে ২০৯টি আসন জিতেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে
বিএনপির নেতৃত্বাধীন জোট মোট ২১২টি আসন পেয়েছে

এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর বিজেপি ও জুনায়েদ সাকিরের গণসংহতি আন্দোলন প্রত্যেকটি ১টি করে আসন পেয়েছে।


এই ফলাফলে বিএনপি ও তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com