বিজ্ঞাপন:
 
নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানালেন সারজিস আলম

নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা জানালেন সারজিস আলম

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও বিজয়ী বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সারজিস আলম।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, “জনগণের রায়ই চূড়ান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি আশা করি, তিনি পঞ্চগড়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।”

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে যারা তাকে সমর্থন, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। পাশাপাশি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় প্রশাসন ও ভোটারদের ধন্যবাদ জানান।


রাজনৈতিক মহলে সারজিস আলমের এই শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সৌজন্য গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।
উল্লেখ্য, পঞ্চগড়ের এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com