বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন
লালমনিরহাট ৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎

লালমনিরহাট ৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎

‎খাজা রাশেদ,লালমনিরহাট।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি )দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের মুনস্টার  হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

‎ইশতেহারে আবু তাহের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ উদ্দেশ্যে সেক্টরভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

‎ইশতেহারে শিক্ষা খাতে শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধাসম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও আইটি প্রশিক্ষণ জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল ও আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করা হয়।

‎কৃষি খাতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ স্থাপন, বিনা সুদে ঋণ প্রদান, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়। তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও রয়েছে ইশতেহারে।

‎স্বাস্থ্য খাতে ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান, ভিক্ষুক পুনর্বাসন এবং ‘ওয়ান ফর অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

‎এ ছাড়া যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, যুব ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী কমিটি গঠনের ঘোষণাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com