বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে পুলিশের এডিসিকে মারধর

গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে পুলিশের এডিসিকে মারধর

তাহমিনা আক্তার,ঢাকা: রাজধানীর হাতিরঝিলে গাড়িতে সামান্য ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকৃতরা হলেন— মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

আহত পুলিশ কর্মকর্তার নাম মাহফুজ্জামান সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত। হামলায় গুরুতর আহত হওয়ায় তার শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে এক বন্ধুসহ নিজস্ব প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন এডিসি মাহফুজ্জামান। হাতিরঝিলের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশ দিয়ে যাওয়া অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির সামান্য ঘষা লাগে। এতে ওই গাড়ির আরোহীরা ক্ষিপ্ত হয়ে মাহফুজ্জামানের গাড়ির গতিরোধ করে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ১০ থেকে ১২ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি জানান, হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া না গেলেও তারা মদ্যপ অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত পাঁচজনই পেশায় ব্যবসায়ী।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com