বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
আগামী বুধবার ৪ ফেব্রুয়ারী লালমনিরহাটের হাতীবান্ধায় আসছেন জামায়াতের আমীর ‎

আগামী বুধবার ৪ ফেব্রুয়ারী লালমনিরহাটের হাতীবান্ধায় আসছেন জামায়াতের আমীর ‎

সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির

খাজা রাশেদ, লালমনিরহাট।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজের হেলিপ্যাডে নির্বাচনী জনসভা করতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


‎
ওইদিন লালমনিরহাট-১ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেযার কথা রয়েছে তার।

‎রোববার লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ারুল ইসলাম রাজু ওই তথ্য নিশ্চিত করেছেন।
‎
তিনি জানান, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান আগামী ৪ ফেব্রুয়ারী হাতীবান্ধার হেলিপ্যাডে সকাল ১০ টায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।


‎
‎লালমনিরহাট জেলা জামায়াতের আমীর ও লালমনিরহাট-৩ সদর আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু তাহের জানান, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়াও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করার কথা রয়েছে তার।
‎
শান্তিপূর্ণভাবে আমীরের নির্বাচনী জনসভা বাস্তবায়নে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে লালমনিরহাটের হাতীবান্ধায় তার আগমনে নেতাকর্মীদের মাঝে যেমন আনন্দ ও উল্লাস করতে দেখা গেছে। অপরদিকে সাধারণ জনগনের মাঝেও আনন্দের বন্যা বইছে।


‎
‎এছাড়াও অন্যান্যদের মধ্যে জনসভায় বক্তব্য রাখবেন লালমনিরহাট -২ ( কালীগঞ্জ- আদিতমারী) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু।
‎


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com