বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন আমরা তিস্তাকে জীবন দিবো, লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান বেকার ভাতা নয়, ক্ষমতায় গেলে কর্মসংস্থান দেবে জামায়াত: চরফ্যাশনে অধ্যাপক মজিবুর রহমান ‎একটি ভণ্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: নুরুল ইসলাম নয়ন হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ, সংগ্রাম পেরিয়ে পার হল ৩২ বসন্ত বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় ৬ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড
ওসমান হাদি হত্যার দায় স্বীকার করল ফয়সালের সহযোগী রুবেল

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করল ফয়সালের সহযোগী রুবেল

ডেস্ক রিপোর্ট :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি মাসুদ করিম ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান রবিবার (১ ফেব্রুয়ারি) জানান, দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে শনিবার রুবেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা। রুবেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তা রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং পরে আরও তিন দিনের রিমান্ড দেওয়া হয়।


উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহীর গুলিতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। পরে মামলায় হত্যার ৩০২ ধারা যুক্ত করা হয় এবং তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় ও হাদির রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা ও ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী নারাজি দাখিল করলে আদালত পরে মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com