বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকার বিরোধকে কেন্দ্র করে নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক সন্তানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। এ নির্মম ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।



‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের অত্যাচার করতেন। গত রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে জুয়েল দা দিয়ে তার বাবাকে কোপাতে থাকেন। তার ডাকচিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে জুয়েলকে আটক করেন এবং রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎খবর পেয়ে পুলিশ গিয়ে জুয়েলকে থানায় নিয়ে যায়।

‎তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com