বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
শীত নিয়ে আবারও দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে আবারও দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার: মাঘ মাসের মাঝামাঝি সময়ে এসে সারা দেশে শীতের দাপট অনেকটা কমেছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভোরের দিকে কিছুটা শীত অনুভূত হলেও পূর্বাঞ্চলে দুপুরের পর বসন্তের মতো গরমের অনুভূতি মিলছে। বর্তমানে প্রকৃতির এই মিশ্র আচরণের মধ্যেই তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১০ দশমিক ৮, বরিশালে ১২ দশমিক ৮, খুলনায় ১৩ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৮, রংপুরে ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১৫ দশমিক ৫ এবং চট্টগ্রামে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ২ ফেব্রুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ৩ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কমতে বাড়তে পারে। ৫ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অবশ্য দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com