বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত তোমরা’: তারেক রহমান

যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত তোমরা’: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট :: নির্বাচনের আগে যারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখামাত্রই ‘গুপ্ত’ সম্বোধন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, ‘গুপ্ত’ তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটিই নাম—‘গুপ্ত’। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখিনি। তারা মিশে ছিল ৫ তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে, তলে তলে।”

শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “কাজেই সেই স্বাধীনতার সময় থেকে… ৮৬ সাল থেকে, ৯৬ সাল থেকে—এরা সব সময় দেখবেন একই সঙ্গে ছিল। এপিঠ আর ওপিঠ। এই যে লাখ লাখ মানুষ একত্রিত হয়েছেন, আমি চাইলে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারাও হয়তো হাততালি দিতেন। কিন্তু এতে জনগণের কোনো লাভ হতো? হতো না।”

তারেক রহমান উল্লেখ করেন, বিএনপিই একমাত্র দল, যারা দেশকে সামনের দিকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এমন অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো দল নেই।

তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে—যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আবার যেন কেউ ষড়যন্ত্র করে সব স্তব্ধ করে দিতে না পারে, অধিকার ছিনিয়ে নিতে না পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com