বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন
লালমনিরহাট–৩ আসনে এনসিপির ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পেইন

লালমনিরহাট–৩ আসনে এনসিপির ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পেইন

খাইরুল ইসলাম: লালমনিরহাট–৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা চালানো হয়েছে।

৩১ জানুয়ারি শনিবার বিকালে লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ প্রচারণা ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়।

গণভোটে হ্যাঁ ভোটেএ পক্ষে প্রচারণায় নেতৃত্ব দেন লালমনিরহাট–৩ আসনের এনসিপি অ্যাম্বাসেডর ও জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আখলাক আলী রকি। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব সুমন, উপজেলা আহ্বায়ক রবিউল ইসলাম, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক মো. মনির ইসলাম, ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইসলাম মারুফ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পিয়াল হাসান এবং জুলাই বিষয়ক সম্পাদক নূরনবী ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় খুনিয়াগাছ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাজারে লিফলেট বিতরণ ও সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন নেতাকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com