বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
চরফ্যাশনে ‌দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণমিছিল

চরফ্যাশনে ‌দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণমিছিল

হাসান লিটন, চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।। চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে ‌দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব পৌর এলাকার খাস মহল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে ‌শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‌উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা চরফ্যাশন বারের সেক্রেটারী এডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান,যুবনেতা প্রিন্সিপাল ইব্রাহিম খলিল প্রমুখ।

মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ‌বলেন, বিগত ১৭ বছর ‌দেশের মানুষ ‌ভোট দিতে পারেনি ‌। এ বছর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করবে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে জামায়াতসহ ১১ দলীয় জোটকে দেশের ক্ষমতায় দেখতে চায়। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ‌১১ দলীয় ‌জোটের প্রার্থীদের ‌‌নির্বাচিত করবে,ইনশাআল্লাহ । এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ‌১১ দলীয় জোট ‌মনোনীত প্রার্থী ‌মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দাঁড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ‌‌সর্বস্তরের জনগণের প্রতি ‌‌আহ্বান জানান। মিছিল ও পথসভায় ‌১১ দলীয় জোটের কয়েক হাজার ‌নেতাকর্মী ‌ ‌অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com