বিজ্ঞাপন:
 
মাদক‎, চাঁদাবাজ ও দখলবাজদের শেষ সুযোগ, না মানলে প্রশাসনের কাছে হস্তান্তর: নুরুল ইসলাম নয়ন

মাদক‎, চাঁদাবাজ ও দখলবাজদের শেষ সুযোগ, না মানলে প্রশাসনের কাছে হস্তান্তর: নুরুল ইসলাম নয়ন

হাসান লিটন,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ‎ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, চরফ্যাশন ও মনপুরায় যারা মাদক, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে যুক্ত, তাদের নির্বাচনের পূর্ব পর্যন্ত সংশোধনের সুযোগ দেওয়া হলো। তা না হলে নির্বাচিত হলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।


‎রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠিত হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া যাবে। কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড, যার মাধ্যমে বীজ, সারসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। এছাড়া বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন টিউবওয়েল স্থাপন করা হবে। 


‎নুরুল ইসলাম নয়ন পথসভায় এলাকাবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে চরফ্যাশন-মনপুরায় অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, মসজিদ-মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিরীহ মানুষকে হয়রানি করা ব্যক্তিদের তালিকা তৈরি দেওয়ার জন্য ভোটারদের সহযোগিতা চেয়েছেন। 

‎পথসভায় চরফ্যাশন উপজেলা বিএনপি ও ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com