বিজ্ঞাপন:
 
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা,অবৈধ কয়লার কারখানা ধ্বংস ‎

চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা,অবৈধ কয়লার কারখানা ধ্বংস ‎

‎হাসান লিটন,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পের কর্মচারীকে এক লাখ টাকা জরিমানা এবং অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনকারী একটি কারখানা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে।

‎সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এসময় ফায়ার সার্ভিস ও চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।

‎সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, চরফ্যাশন সদরের শরীফপাড়ায় গড়ে ওঠা মেসার্স মামুন ব্রাদার্স মিনি পেট্রোল পাম্পটিতে লাইসেন্সসহ বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পাম্পটির কর্মচারী মো. ফিরোজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

‎এছাড়া নুরাবাদ ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে সদ্য গড়ে ওঠা একটি অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা পরিবেশের মারাত্মক ক্ষতি করায় কারখানাটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎তিনি আরও জানান, জনস্বার্থ ও পরিবেশবিরোধী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com