বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চা’পা’য় নারী পথচারী গু’রুতর আ’হ’ত

লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চা’পা’য় নারী পথচারী গু’রুতর আ’হ’ত

খাজা রাশেদ লালমনিরহাট।। লালমনিরহাটে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস বহনকারী ট্রাক্টরের চা’পায় এক নারী পথচারী গু’রুতর আ’হ’ত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আনসার ক্যাম্প সংলগ্ন হলদিটারী এলাকায় এ দু’র্ঘ’টনা ঘটে।


‎
‎প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে সিএস নং ৯০১০৩১ বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন (মাহিন্দ্র) ট্রাক্টরযোগে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস সংগ্রহ করে ফেরার পথে বিএনপি কলোনির বাসিন্দা মোছাঃ দুলালি (৬০), স্বামী—মৃত আবু বক্কর, পথচারী অবস্থায় ট্রাক্টরের চা’কায় পি’ষ্ট হয়ে গু’রুতর আহত হন।
‎
‎দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।পরে,সেনাবাহিনীর একটি গাড়িতে করে আহত নারীকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতাল-এ নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে জানান, আহত নারীর কোমরের হাড় ভে’ঙে গেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।


‎
‎এ ঘটনায় প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, ট্রাক্টরটি চালাচ্ছিলেন বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন, যিনি প্রকৃতপক্ষে প্রশিক্ষিত ড্রাইভার নন। স্থানীয়দের আশঙ্কা, আহত নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত না হলে পরবর্তীতে এলাকাবাসী সড়ক অব’রোধসহ বিভিন্ন কর্মসূচি নিতে পারে।
‎
‎ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
‎


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com