বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

খাইরুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ এলাকায় অবস্থিত উম্মে হাবিবা বানাত মহিলা মাদরাসার শিক্ষার্থী ও আশপাশের অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদরাসা কক্ষে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের পক্ষে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
মাদরাসার মোহতামিম আশরাফুল ইসলাম বলেন,
“শীতের এই সময়ে দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। লালমনিরহাট জেলা পুলিশ ও পুনাকের এই সহায়তা শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। আমরা এর জন্য কৃতজ্ঞ।”
এ সময় গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ বলেন,
“মানবিক দায়িত্ববোধ থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

শীতবস্ত্র বিতরণকালে মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com