বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
চরফ্যাশনে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ‎ডিলার ও খুচরা ব্যবসায়ীদের জরিমানা

চরফ্যাশনে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ‎ডিলার ও খুচরা ব্যবসায়ীদের জরিমানা

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলার চরফ্যাশনে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে এক ডিলারসহ ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এ সময় চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

‎অভিযানে চরফ্যাশন সদর এলাকার ওমেরা গ্যাসের এক ডিলারকে ১০ হাজার টাকা এবং ৭ জন খুচরা ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ৮ জনকে দণ্ডিত করা হয়।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com