বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, যাবেন রংপুরেও

১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, যাবেন রংপুরেও

ডেস্ক রিপোর্ট::দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় যাবেন বলে বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা নিশ্চিত করেছেন। বগুড়া থেকে রংপুরে যাবেন তিনি। সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

এছাড়াও আগামী ২০ জানুয়ারি নাগাদ তিনি সিলেটে যাবেন বলেও বিএনপির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা আছে। এবার প্রথম বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান।

বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, ‘আগামী ১১ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন বলে জেনেছি। আগামীকাল ৫ জানুয়ারি বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।’

উল্লেখ্য, তারেক রহমান সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি বগুড়ায় পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com