বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
মাদ্রাসায় লাগল আগুন, নামাজে গিয়ে রক্ষা পেল ৩৫ শিক্ষার্থী

মাদ্রাসায় লাগল আগুন, নামাজে গিয়ে রক্ষা পেল ৩৫ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট::মসজিদে নামাজ পড়তে গিয়ে আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেল একটি মাদ্র‍াসা ও এতিমখানার ৩৫ শিক্ষার্থী। যদিও মাদরাসার বাকি ভবনগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে শ্রেণীকক্ষে রাখা কুরআন শরীফ বাইরে থেকে পুড়ে গেছে তবে পাতা অক্ষত অবস্থায় দেখা গেছে।


গতকাল শনিবার (৩ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা পাশের একটি মসজিদে যান। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে মাদ্রাসাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘মাগরিবের নামাজ আদায়ের জন্য পাশের একটি মসজিদে অবস্থান করেন মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। নামাজের শেষের দিকে আগুনের খবর পেয়ে ছুটে গিয়ে দেখা গেছে পুরো মাদ্রাসা দাউ দাউ করে জ্বলছে। সব মালামাল পুড়ে গেছে। তবে ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’


এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com