বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

ডেস্ক রিপোর্ট:: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।


এর আগে গতকাল শুক্রবার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় তোফায়েলকে দুই দফা মারধর করার ঘটনা ঘটে।

তোফায়েল বাঞ্চানগর এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন তাহের আহমদ (৫৫), তাজল ইসলাম (৫০) ও নজির আহমদ (৪৭)


মৃতের পরিবারের বরাতে জানা গেছে, জমি নিয়ে ভাইদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার সকালে তোফায়েলের সঙ্গে তাঁর তিন ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা লাঠি দিয়ে বেধড়ক পেটায় তাঁকে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে বিকেলে বাড়ি ফেরার পথে আবারও তাঁকে মারধর করেন ভাইয়েরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ভাইকে আটক করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com