বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন কালীগঞ্জে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ পঞ্চগড়ে চা বাগানে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক
লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ ‎সমাজসেবায়”প্রতিপাদ্যকে সামনে রেখে ‎লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আত্ম-অনুসন্ধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায়‎ লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে জেলা পরিষদ পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা সমাজসেবা উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। ‎বিশেষ অতিথি লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম।

‎এছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম, সমাজসেবা অফিসার (রেজিঃ) সুকান্ত সরকার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আক্তার ও অফিস সহকারী সিদ্দিক সিরাজুল ইসলাম সহ জেলা ও উপজেলা কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড, অনুদানের চেক, উপহার সামগ্রী বিতরণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com