বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
প্রাথমিক বিদ্যালয়ে কমছে ছুটি, রমজানে খোলা

প্রাথমিক বিদ্যালয়ে কমছে ছুটি, রমজানে খোলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি থাকবে ৬৪ দিন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, পবিত্র রমজানে প্রায় তিন সপ্তাহ বিদ্যালয় খোলা রাখা হবে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। অথচ ১৭ ফেব্রুয়ারি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) থেকে রোজা শুরু হওয়ার কথা। যদি সেদিন থেকে রোজা শুরু হয়, তাহলে ২১ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে।

২০২৫ সালে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি রাখা হয়েছিল।

তবে ২০২৬ সালে এ রোজা-ঈদসহ এ দিবসগুলো উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি ছিল। এবার তা ১২ দিন করা হয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশও এক দিন কমিয়ে ১০ দিন করা হয়েছে।

২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে উল্লেখযোগ্য ছুটিগুলো হলো রোজা, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১২ দিন, দুর্গাপূজায় পাঁচ দিন এবং শীতকালীন অবকাশে ১০ দিন ছুটি। অন্যান্য ছুটি মিলিয়ে মোট ৬৪ দিন ছুটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com