বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’

শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’

অনলাইন ডেস্ক:: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে।


শেখ হাসিনার শোক বার্তা শিরোনামের পোস্টে লেখা হয়েছে, ‘খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার, বিশেষ করে ছেলে তারেক রহমান ও দলের সমর্থকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি আল্লাহ তাঁদের ধৈর্য ও কঠিন সময় মোকাবিলার শক্তি দেবেন।’

গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীতা বহু পুরোনো। এই দুজন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ৩০ বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এক সময় বিদেশি গণমাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীতাকে ‘দুই বেগমের যুদ্ধ’ বা ‘ব্যাটল অব দ্য টু বেগমস’ হিসেবে উল্লেখ করা হতো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com