বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
১৭ বছর পর দেশের মাটিতে হতে যাচ্ছে মা–ছেলের ঐতিহাসিক পুনর্মিলন

১৭ বছর পর দেশের মাটিতে হতে যাচ্ছে মা–ছেলের ঐতিহাসিক পুনর্মিলন

অনলাইন ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) শুয়েই পেয়েছেন ছেলের দেশে ফেরার খবর শুনেছেন খালেদা জিয়া। খবরটি কয়েক দিন আগে বিএনপির চেয়ারপারসনকে জানান তাঁর পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন।

ছেলের এমন স্বদেশ প্রত্যাবর্তনের খবরে স্বস্তিতে মা খালেদা জিয়া। আগামীকাল দেশে ফিরেই তারেক রহমান যাবেন এভারকেয়ারে, ১৭ বছর পর সেখানেই হবে দেশের মাটিতে মা-ছেলের ঐতিহাসিক পুনর্মিলন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
দেশের মাটিতে তাদের শেষ দেখা হয় ২০০৮-এর ১১ সেপ্টেম্বর। সেদিন বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেক রহমানকে দেখতে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার বলেন, ‘চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে ভালো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে স্বস্তিবোধ করছেন তিনি।’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, বিএনপির চেয়ারপারসন এখনও সিসিইউতেই আছেন। আরেকটু শারীরিক উন্নতি হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে। উনার শারীরিক অবস্থার আপাতত অবনতি হয়নি, এটাই ভালো লক্ষণ।

মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য বলেন, উনার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। উনি চিকিৎসা সফলভাবে গ্রহণ করতে পারছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। পরে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাঁকে নেওয়া হয় সিসিইউতে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি ৩০ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় বদল আনছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com