বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
বিএনপি থেকে মনোনয়ন পেলেন নুর-রাশেদ, কোন আসনে কে?

বিএনপি থেকে মনোনয়ন পেলেন নুর-রাশেদ, কোন আসনে কে?

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।

নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালি-৩ আসনে। রাশেদ খান পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে। এ নিয়ে শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরও ৭টি আসন ছেড়েছে বিএনপি। ছাড় দেওয়া আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।

আসনগুলো হচ্ছে – ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাক্ষ্মনবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাগীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।

এর আগে রাশেদ খান তার মনোনয়ন পাওয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছি। প্রার্থীতার বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিবে বিএনপি।

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com