বিজ্ঞাপন:
 
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নারী দালালকে আটকের পর জরিমানা

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নারী দালালকে আটকের পর জরিমানা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তার স্বজনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে আছমা বেগম (২৬) নামে এক নারী দালালকে আটকের পর জরিমানা করা হয়েছে।

‎সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বর থেকে নৌবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 


‎আটক আছমা বেগম চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ইউসুফের স্ত্রী।

‎চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, চরফ্যাশন হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসপাতালের পরিবেশ নষ্ট করে সাধারণ রোগীদের হয়রানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাকসহ নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com