নিজস্ব প্রতিবেদক::পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী থানার এক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় তারা বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ আনুমানিক ছয় লাখ টাকার মালপত্র চুরি হয়।
শুক্রবার রাতে শহরের শেরশাহ রোড এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুজ্জামান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, পুলিশ কর্মকর্তার বাসায় সংঘটিত চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা মো. শরিফুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যায় বাসা তালা দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইরে যান। রাত ৮টার দিকে বাসায় ফিরে দেখেন, ঘরের আসবাবপত্র এলোমেলো। পরে বুঝতে পারেন চুরির ঘটনা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, একজন পুলিশ কর্মকর্তার বাসায় এমন চুরির ঘটনায় তারা বিস্মিত।
Leave a Reply