বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন
এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে

এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে

ডেস্ক রিপোর্ট::ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হবে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার হাদির পরিবারকে চিকিৎসার সব বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছে।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে ব্যাংকক যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ইতিমধ্যেই ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে সরকারি পক্ষ থেকে জানানো হয়েছিল, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে, তবে চিকিৎসক অনুমোদনের ওপর সবকিছু নির্ভর করবে।

প্রথমে বিভিন্ন সূত্রে জানা যায়, হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হবে। তবে পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তার গন্তব্য পরিবর্তন করে ব্যাংকক করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদি এখনও সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনাাধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com