বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী

স্টাফ রিপোর্টার: বরিশালের আগৈলঝাড়ায় টিএমএসএস এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় গৃহস্থের চীনাহাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মাঠকর্মীর বিরুদ্ধে। উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সদস্য। এই এনজিও থেকে চলতি বছরের প্রথম দিকে ৬০ হাজার টাকা ঋণ নেন তিনি। এর পর থেকে প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন।

মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে কিস্তির টাকা নিতে আসেন মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা টাকা পরে দিবেন জানালে ফিরোজ খান টাকার পরিবর্তে হাঁস দাবি করেন। এতে অপারগতা জানিয়ে হাফিজা পাশের বাড়ি চলে যান। এ সুযোগে ফিরোজ খান ও তাঁর সহযোগী উঠান থেকে একটি চীনাহাঁস ধরে নিয়ে যান।

হাফিজা খানম জানান, একটি কিস্তির টাকা কিছুদিন পরে পরিশোধ করব বলেছিলাম। এর পরও তারা আমার অবর্তমানে মেয়ের শখের হাঁসটি নিয়ে যায়। হাঁসটির দাম এক হাজার ৫-৬০০ টাকা হবে।

এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, টিএমএসএস এনজিও আগৈলঝাড়া এনজিও সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়। তবে কিস্তির টাকার পরিবর্তে ঋণগ্রহীতার বাড়ি থেকে কোনো জিনিস আনার বৈধতা নেই। একই কথা বলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস।

অভিযুক্ত ফিরোজ খান ঋণগ্রহীতা হাফিজা খানমের বাড়ি থেকে হাঁস আনার কথা স্বীকার করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com