বিজ্ঞাপন:
 
জনগণের ভালোবাসাই জামায়াতের সবচেয়ে বড় শক্তি — ড. শফিকুল ইসলাম

জনগণের ভালোবাসাই জামায়াতের সবচেয়ে বড় শক্তি — ড. শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক::: জনগণের অধিকার, ন্যায়বিচার ও শান্তির জন্য ইসলামী রাজনীতি কাজ করে। জনগণের ভালোবাসাই জামায়াতের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তনই দলের মূল লক্ষ্য। যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামের জনসভায় এ কথা বলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে চৌগাছা পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চৌগাছা, ঝিকরগাছা ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে, যা পুরো মাঠকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত শুধু ভোটের রাজনীতি করে না; আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণকে সামনে রেখে নীতি-আদর্শের রাজনীতি করে। তিনি দাবি করেন, জামায়াত একটি দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন এবং কখনো মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল না। স্বাধীনতাবিরোধী বলে যে অপপ্রচার চালানো হয় তা জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াত কারও বাজার, হাসপাতাল বা জমি দখল করতে চায় না। জামায়াত মানুষের জমি নয়, মানুষের হৃদয় দখল করবে।

চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্ব ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের (ঝিকরগাছা–চৌগাছা) প্রার্থী ডা. মোসলেউদ্দীন ফরিদ এবং যশোর-৩ আসনের (মনিরামপুর) প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক।

বক্তারা আরো বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করে ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণের ঐক্য ও নৈতিকতার রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর ছিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল ইসলাম, ঝিকরগাছা জামায়াতের আমির মাওলানা আবদুল আলীম, শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা ফারুক হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। দীর্ঘসময় ধরে চলা এই সমাবেশে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ও উচ্ছ্বাস স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব লাভ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com