বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
পঞ্চগড়ে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ

পঞ্চগড়ে শুরু হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::” দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। 

এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রাণীসম্পদ অফিস কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী প্রাণিসস্পদ মেলা উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

পরে প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ২৫ টি স্টলে গবাদিপশু পাখি , হাঁস মুরগি অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

 এসময় সদর উপজেলা নিবার্হী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নূরুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মরিয়ম রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com