চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজার সদর রোডে মানববন্ধনহ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে দক্ষিণ আইচা থানা ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এ এইচ সোহেলের সভাপতিত্বে মানববন্ধনের বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হাওলাদার, দক্ষিণ চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ, রাব্বানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালি, ছাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস সহ অন্যান্যরা।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশ নেন।
বক্তারা বলেন, ভোলা এখনো দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানানো হলেও এখনো ভোলা–বরিশাল সেতু নির্মাণের কার্যক্রম শুরু হয়নি। সেতুটি নির্মাণ হলে ভোলা সরাসরি রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সড়কপথে যুক্ত হবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
বক্তারা সরকারের কাছে অবিলম্বে ভোলা–বরিশাল সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জোর দাবি জানান। এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
Leave a Reply