বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা
চরফ্যাশনে নারীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশনে নারীর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাছিমা বেগম লিমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, চাঁদা দাবি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল ইসলাম স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলন করা হয়েছে।

‎সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টার দিকে চরফ্যাশনের একটি পত্রিকা অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম স্বপন।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কখনো নাছিমা বেগম লিমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করিনি, কারও কাছে চাঁদা দাবি করিনি এবং কারও সঙ্গে শারীরিকভাবে অসদাচরণ করিনি। অভিযোগের কোনো প্রমাণ নেই। এলাকায় কিছু অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে হয়রানি করা হচ্ছে এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।

‎স্বপন আরও বলেন, নারী নাছিমা বেগম লিমা একজন ভূয়া ডাক্তার, এবং এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এই বিষয়ে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক।

‎সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা নুরনবী ভূঁইয়া, আমিনুল ইসলাম হৃদয় সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

‎অভিযোগকারী নাছিমা বেগম লিমা বলেন, আমার প্রতিবেশী আশরাফুল ইসলাম স্বপন সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আমি কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com