বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে
জুলাই গণঅভ্যুত্থান মামলার রায়ে আনন্দ: গাইবান্ধায় জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান মামলার রায়ে আনন্দ: গাইবান্ধায় জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে গাইবান্ধায় মিষ্টি বিতরণ করেছে জুলাই যোদ্ধারা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে গাইবান্ধা পৌর পার্কের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মিষ্টি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জুলাই যোদ্ধারা। এরপর তারা শহরের ১নং ট্রাফিক মোড়, সাদুল্লাপুর মোড়, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ নানা শ্রেণি–পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন গাইবান্ধা জুলাই যোদ্ধা সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম। এ সময় শতাধিক জুলাই যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জুলাই যোদ্ধা সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “গাইবান্ধায় আমাদের ৬ জন শহীদ আছেন। শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের রায়ে শহীদ পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছে। তবে রায় কার্যকর হলে শহীদদের আত্মা সত্যিকারের শান্তি পাবে। আমরা দাবি জানাই—তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com