বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ ‎

ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ ‎

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক::ভোলা-বরিশাল সেতুর দাবিতে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ভোলার চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

‎অনুষ্ঠানের শুরুতে ফ্যাশন স্কয়ার থেকে একটি র‌্যালী বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভে রূপ নেয়।

‎শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ শাখার সভাপতি মো. বেল্লাল মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া, এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন প্রমুখ।


‎বক্তব্যতে বক্তারা বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও প্রায় ২২ লাখ মানুষ নিতান্ত বঞ্চিত ও অবহেলিত। ভোলা একটি বিচ্ছিন্ন জেলা। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে আছে। এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান তারা। অন্যথায় তাদের দাবি না মানা হলে তারা ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এবং কঠিন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com