বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক::শেরপুরে সহোদর বড়ভাইকে হত্যার মামলায় ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪টার দিকে দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের বাড়ির আঙিনায় একটি জামগাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার সহোদর বড়ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ইয়াকুব আলী ধারালো দা দিয়ে বড়ভাইয়ের ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩১ মার্চ তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নিহত হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়, যার মধ্যে ছিলেন মামলার বাদী, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসক।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানা অনুযায়ী ইয়াকুব আলীকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com