বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হ’ত্যা, বাড়িঘর ভাঙচুর মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন
লালমনিরহটে আসাদুল হাবিব দুলু’র সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধাদের মিলাদ ও দোয়া মাহফিল

লালমনিরহটে আসাদুল হাবিব দুলু’র সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধাদের মিলাদ ও দোয়া মাহফিল

মামুনুর রশীদ মিঠু, লালমনিরহাট ::লালমনিরহটে বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বীর মুক্তিযুদ্ধের সংগঠন লালমনিরহাট জেলা কমান্ড ও উপজেলা কমান্ড।

সোমবার ১৭ নভেম্বর বেলা ১২ টায় শহরের থানা গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার লুৎফর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধা এন্তাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী সহ লালমনিরহাট জেলা ও উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিস্তা বাঁচাও মানববন্ধনের আন্দোলন চলাকালে দুলু অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে স্কয়ার হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com