বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
লালমনিরহাটে বিশেষ অভিযানে আ.লীগের  ১৭ নেতা-কর্মী গ্রেফতার, গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশের চেক পোস্ট ‎

লালমনিরহাটে বিশেষ অভিযানে আ.লীগের  ১৭ নেতা-কর্মী গ্রেফতার, গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশের চেক পোস্ট ‎

‎খাজা রাশেদ,লালমনিরহাট:: ​লালমনিরহাটে গত ৩ দিনের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাএ লীগসহ ১৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় ১৪, ১৫ ও ১৬  নভেম্বর ওই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎​রোববার ১৬ নভেম্বর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বশীল এক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎​সংশ্লিষ্ট সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ৫ উপজেলায় অভিযান চালিয়ে ওই ১৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলা থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন এবং আদিতমারী উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ  আওয়ামী লীগের অঙ্গ – সংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।

‎তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,​মোস্তাফিজুর রহমান সোহেল,পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা,​মোঃ আলমগীর হোসেন, আদিতমারী উপজেলার বাসিন্দা ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস মোঃ আজিজুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ​নারায়ন রায়,লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক,গোলজার হোসেন, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মোঃ জাহেদুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের যুবলীগ কর্মী ​মোঃ সিরাজুল ইসলাম ওরফে সেরা, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগ কর্মী মোঃ আবু সাইদ বসুনিয়া,আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ কাওসার মামুন ভূয়াঁ, ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্রী মধু সুধন রায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আওয়ামী লীগের  ৭ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ বুলু মিয়াসহ
‎মোট ১৭ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

‎​লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অপরাধী যেই হোক।  তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে।

‎ অপরদিকে, লালমনিরহাট জেলার গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশের চেক পোস্ট বসিয়ে বিভিন্ন সন্দেহ ভাজন যান- বাহন তল্লাশি করা হচ্ছে।   এমন দৃশ্য সরেজমিনে জেলার বিভিন্ন মোড় গুলোতে দেখা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com