বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার

চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার আসামী জসিম গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী মাহিন্দ্রা চালক মো. জসিম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতারকৃত মো.জসিম চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.সিদ্দিকের ছেলে।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

‎এসময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‎পুলিশ ব্রিফিংয়ে জানায়, আসামী জসিম মাহিন্দ্রা চালক সে গত ২২ সেপ্টেম্বর ২৫ সনে নতুন গাড়ি কেনার আনন্দে ভিকটিম গৃহবধূ (২২)-এর বাড়িতে গিয়ে ছয়টি মিষ্টি দেয়। মিষ্টির সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়ায় গৃহবধূসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে। পরে ভোর ৪ টার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

‎ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভোলা পুলিশ সুপার শরিফুল হকের নির্দেশেক্রমে পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।

‎সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, আসামী জসিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com