বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার
আ.লীগের লকডাউনে সারা দেশে পরিবহণ বেশি চলাচল করবে

আ.লীগের লকডাউনে সারা দেশে পরিবহণ বেশি চলাচল করবে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেছেন, আওয়ামী লীগের আগামী ১৩ তারিখে ডাকা লকডাউনে সারা দেশে আরও বেশি পরিবহণ চলাচল করবে। কোনো পরিবহণ চলাচল বন্ধ থাকবে না। এছাড়া আওয়ামী লীগের ১৩ তারিখের লকডাউন সারা দেশের মানুষ এবং শ্রমিকরা প্রতিহত করবেন।

সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির খান বলেন, আমরা ১৩ তারিখের বিষয়ে শঙ্কিত না তবে আশঙ্কিত। ১৩ তারিখের বিষয়ে তারা ভারতে বসে বিভিন্ন মাধ্যমে এ দেশে নাশকতা সৃষ্টি করার জন্য তাদের একটা সিদ্ধান্ত পরিকল্পনা থাকতে পারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সেই নাশকতার মধ্যে থাকতে পারে পরিবহণ, টার্গেট থাকতে পারে বিভিন্ন টার্মিনাল, টার্গেট থাকতে পারে বিমানবন্দর, রেল জংশন। আমরা সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন ও কেন্দ্রীয় মালিক সমিতির মাধ্যমে প্রত্যেকটা টার্মিনালে আমরা রেড অ্যালার্ট দিয়ে দিয়েছি। আমরা আশাকরি ফ্যাসিস্টের কোনো দোসর ১৩ তারিখ তো দূরের কথা, আগামী নির্বাচনে কোথাও তাদের ঢিল ছোড়ার ক্ষমতা নাই।

তিনি বলেন, শেখ হাসিনা হরতাল ডেকে নিজেই গাড়ি বন্ধ করছে। বিরোধী দলের কর্মসূচিতে গাড়ি বন্ধ করে দিয়েছে। এটা শেখ হাসিনার যুগ না। গণতান্ত্রিক যুগের জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলমত নির্বিশেষে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন। এ নির্বাচন দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন মিনারসহ সড়ক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com