বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বললেন বিএনপি নেতা

শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ বললেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‌জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিনী’ সম্বোধন করেছেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া নামের এক বিএনপি নেতা। এ ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলের দিকে ওই ভিডিওটি ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে সবার। এর আগে শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই বক্তব্য দেওয়া হয়।

বক্তব্য দেওয়া বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

১৪ সেকেন্ডের ভাইরাল বক্তব্যে ওই বিএনপি নেতাকে শোনা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এসময় পাশে থাকা অন্যরা তার ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটা রেকর্ড শেষ করা হয়।

তিতাস উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জাম সরকার। অনুষ্ঠানের একপর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার বক্তব্যের পালা এলে তিনি বক্তব্যের শুরুতেই বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এ বক্তব্যের বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বক্তব্য দিতে গিয়ে ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং’। আমি এর কারণে সবার কাছে ক্ষমাপ্রার্থী।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com