বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
কোনাবাড়ী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি-মোরশেদ, সম্পাদক-ঝুটন

কোনাবাড়ী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি-মোরশেদ, সম্পাদক-ঝুটন

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। গাজীপুর দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ টেলিভিশনের অজয় সরকার ঝুটন।

শনিবার (৮ নভেম্বর) কোনাবাড়ী মেট্রো স্কুল প্রাঙ্গণে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অজয় সরকার ঝুটন ও মোঃ তৌফিক ইসলাম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মধ্যাহ্নের পর ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তৌফিক ইসলাম পান ৫ ভোট এবং অজয় সরকার ঝুটন পান ১৯ ভোট। ১৪ ভোটের ব্যবধানে অজয় সরকার ঝুটন সাধারণ সম্পাদক পদে জয়ী হন।


এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন কালবেলার প্রতিনিধি মানিক মিয়া। মোট ভোটার ২৮ জন কাষ্ট হয়েছে ২৪ টি কেবিনেটের সাধারণ সম্পাদক বাদে সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com