বিজ্ঞাপন:
 
রুমিন ফারহানাকে মনোনয়ন না দিয়ে বিএনপি অবিচার করেছে : হিরো আলম

রুমিন ফারহানাকে মনোনয়ন না দিয়ে বিএনপি অবিচার করেছে : হিরো আলম

ডেস্ক রিপোর্ট::আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন রয়েছে।

এ অবস্থায় রুমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন দিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর ফেসবুকে এক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘বিএনপির দুঃসময়ের সাথি, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহু গুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।


এরপর তিনি যোগ করেন, সেই সাথে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com